শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন

medianewsbd / ১৩০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মা-মেয়েসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনার দ্রুত বিচার এবং প্রশাসনের নীরবতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র সমাজ।

শনিবার (২৮ জুন) বিকেলে রায়পুরের শহীদ ওসমান চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে রায়পুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ ছাত্রসমাজ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে তারা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, নিহত সায়মা ও ইকরাম রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ছিলেন। এমন মেধাবী শিক্ষার্থীদের নির্মমভাবে হারানো রায়পুরবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। তারা বলেন, এ ঘটনায় প্রশাসনের আরও কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে অপরাধীরা কোনোভাবেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নীরব না থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category