শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

medianewsbd / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার

অনুষ্ঠানে সম্প্রতি রায়পুরের মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ডে মা ও তিন বোনকে হারিয়ে একমাত্র জীবিত থাকা সিফাতের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৮টি হুইলচেয়ার, ৩০টি সেলাই মেশিন এবং একটি হতদরিদ্র পরিবারের মাঝে একটি বকনা বাছুর বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪০টি ফুটবল এবং মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৪০টি ফুটবলসহ ক্রিকেট খেলার ব্যাট, স্টাম্প ও অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশেখেলাধুলার কোনো বিকল্প নেই। একই সঙ্গে সমাজের অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।সরকার মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসবসহায়তা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, উপজেলার হতদরিদ্র, কর্মক্ষম নারী, প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে মাদকসহ সবধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনাকরছে। ভবিষ্যতেও ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category