• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস

রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা

medianewsbd / ১৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

“মানবতার বন্ধনে একতাবদ্ধ, সুবিধাবঞ্চিতদের সেবায় নিবেদিত”—এই প্রতিপাদ্যকে ধারণ করে লক্ষ্মীপুরের রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের ৩৪/৩৫তম মানবিক উদ্যোগ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সহায়তা ও জনসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় রায়পুর পৌরসভার নতুন বাজার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের উপদেষ্টা মাস্টার দেলোয়ার হোসেন

রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের আয়োজনে এবং আমেনা আকবর ফাউন্ডেশন ও দেশ-বিদেশের যুব সমাজের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ৫১ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। একই সঙ্গে এক অসহায় মায়ের মেয়ের বিয়ের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার, আমেনা আকবর ফাউন্ডেশন-এর চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম এবং এলাকার সকল সমাজসেবী ও মানবিক ব্যক্তিত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আয়োজকরা বলেন, তাঁদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান দিকনির্দেশনা ও অকুণ্ঠ সমর্থন রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনকে মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনায় আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করেছে। তাঁদের উৎসাহই সংগঠনের শক্তি এবং তাঁদের আস্থাই ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা।

তারা আরও জানান, সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে ভবিষ্যতেও অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই সংগঠনকে সরকারিভাবে সংযুক্ত সহযোগিতা সংযুক্ত করার আহ্বান জানান।তারা বিদেশে অবস্থানরত এরা পৌর যুব সংগঠনের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুসহ যারা এই সংগঠনের সাফল্যের জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category