• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা

রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণ

medianewsbd / ২৫৮ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ডাকাতিয়া নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় দুই কোটি টাকা মূল্যের সরকারি জমি লীজ নিয়ে জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে খতিয়ান তৈরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ছয়জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সরকারি সম্পত্তি দখল ও রেকর্ডভুক্ত করার পর সেখানে বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করা হচ্ছে।

পাউবো কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে এবং ভূমি ও সেটেলমেন্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে।

পাউবো সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মধুপুর মৌজায় প্রায় ৩০ বছর আগে এলএ নথি নম্বর ৩০/১৯৯৫-৯৬ অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের ৪৫ শতাংশ জমি লীজ নেন স্থানীয় প্রভাবশালী আলী আজম চৌধুরী ও আশ্বাদ মিয়া। জমিটি পাউবোর রোয়েদাদ ক্রমিক নং-১ এর ২৬৬ দাগভুক্ত অধিগ্রহণকৃত সম্পত্তি।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই দুই ব্যক্তি গোপনে পাউবোর জমি স্থানীয় ব্যবসায়ী হাফিজ উল্লাহ, মোহাম্মদ উল্লাহ ও আমিন উল্লাহর কাছে বিক্রি করেন। পরে তারাও কয়েকজন ব্যক্তি ও প্রবাসীর কাছে জমি বিক্রি করে দেন। বর্তমানে সেখানে বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করা হয়েছে।

এ ঘটনায় রায়পুর শহরের হানিমুন টেইলার্সের মালিক বাচ্চু মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে সেটেলমেন্ট ও ভূমি বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় সরকারি জমি জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে খতিয়ানভুক্ত করার অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন পর বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নজরে এলে গত তিন মাস আগে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছে পাউবো কর্তৃপক্ষ। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত দখলদার ও হানিমুন টেইলার্সের স্বত্বাধিকারী বাচ্চু মিয়া বলেন, পাউবোর ওই জমি আমরা স্থানীয় আলী আজম ও আশ্বাদ মিয়ার কাছ থেকে কিনেছি। বর্তমানে সেখানে ভবন ও মার্কেট নির্মাণ করা হয়েছে। এটি আমাদের ক্রয়কৃত সম্পত্তি।

রায়পুর সেটেলমেন্ট অফিসের পেশকার হুমায়ুন কবির গাজী বলেন, বর্তমানে তিনি নোয়াখালী অফিসে কর্মরত থাকায় বিষয়টি বিস্তারিত বলতে পারছেন না। তবে মধুপুর মৌজার ওই জমি কীভাবে ছয় ব্যক্তির নামে রেকর্ড হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তিনি জানান, ১৯৮৮ সাল থেকে ১৯৯৬-৯৭ সাল পর্যন্ত জরিপ কার্যক্রম চলমান ছিল এবং সে সময়কার সংশ্লিষ্ট কর্মকর্তারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খান বলেন, রায়পুর পৌরসভার মধুপুর মৌজায় মহিলা কলেজ সংলগ্ন পাউবোর ৪৫ শতাংশ জমি লীজ নিয়ে জালিয়াতির অভিযোগে ভূমি ও সেটেলমেন্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো জবাব পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category