• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল ঈদ-উল-আযহা উপলক্ষে রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব হস্তান্তর সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার

medianewsbd / ২৪২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৯০০ গ্রাম গাঁজা, ১০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ১নং চরআবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাওলাদারের বালুর মাঠের পশ্চিম পাশ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আক্তার হোসেন (স্থানীয়ভাবে ‘চোরা আক্তার’ নামে পরিচিত) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অপর ৩ জন মাদক ক্রেতা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আক্তার হোসেনের বিরুদ্ধে পূর্বে ১১টি মাদক মামলা রয়েছে। তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

রায়পুর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এর জন্যে আফিসারদের পুরস্কিত করেছিল তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category