লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২১ এপ্রিল ২০২৬ ইং তারিখ, আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে রায়পুর থানার আওতাধীন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মো: জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এসময় ০৫ নং চরপাতা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় রেহান আলী জমাদ্দার বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন
১। মো: হাবিবুর রহমান ওরফে কানা বাবু (৩৫), পিতা: মৃত আব্দুল মজিদ, গ্রাম: পূর্ব চরপাতা, তোরাব মোল্লা বাড়ি, থানা: রায়পুর, জেলা: লক্ষ্মীপুর।
২। মো: লিমন (১৮), পিতা: মো: মনির হোসেন, গ্রাম: সাহেবগঞ্জ, থানা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুর।
তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে পূর্বে তিনটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।