শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

medianewsbd / ১৯৮ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রোববার (২৪ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে রায়পুর থানার এসআই (নিরস্ত্র) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব সোনাপুর দর্জি বাড়ি এলাকার মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ফটকের সামনে অভিযান পরিচালনা করে।

‎এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎আটক ব্যক্তি হলেন, মো. সৈকত হোসেন ওরফে বিজয় (৩০)। তিনি রায়পুর উপজেলার রাখালিয়া পাটোয়ারী বাড়ি এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

‎এ ঘটনায় রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে রায়পুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category