• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ

medianewsbd / ১৫৪ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

রায়পুর পৌরসভায় সড়কের বেহাল অবস্থার মধ্যেই উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েছে প্রশাসন। তবে চলমান সড়ক সংস্কারকাজের ধীরগতির কারণে জনদুর্ভোগ আরও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে রায়পুর-হায়দারগঞ্জ সড়কের পৌরসভা অংশ বর্তমানে চলাচলের জন্য অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চলমান থাকলেও ধীরগতির কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকরা। খানাখন্দ, কাদা ও ভাঙাচোরা সড়কে চলাচল করতে গিয়ে বাড়ছে দুর্ভোগ। সামনে পবিত্র ঈদুল আজহা হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় ঈদকে সামনে রেখে অন্তত সাময়িকভাবে চলাচলের উপযোগী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রায়পুর পৌরবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত সংস্কারকাজ সম্পন্ন কিংবা বিকল্প চলাচলের ব্যবস্থা না নিলে ঈদে জনভোগান্তি আরও বাড়বে।

এদিকে প্রশাসনের সড়ক দখল ও প্রতিবন্ধকতা উচ্ছেদ অভিযানের ঘোষণাকে স্বাগত জানালেও জনমনে প্রশ্ন উঠেছে—শুধু উচ্ছেদ অভিযানেই কি কমবে সড়কের ভোগান্তি, নাকি প্রয়োজন দ্রুত ও কার্যকর সড়ক সংস্কার?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category