• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রায়পুরের ১০ নেতা গুরুত্বপূর্ণ পদে রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে সপ্তর্ষি কালচারাল একাডেমীর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

medianewsbd / ১১৯ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে সাংস্কৃতিক চর্চার প্রসার এবং নতুন শিল্পী তৈরির লক্ষ্যে সপ্তর্ষি কালচারাল একাডেমীর উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ১০টায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন।

সপ্তর্ষি কালচারাল একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট শিব প্রসাদ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সমাজসেবক রাজু।

বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। তারা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

“শিল্প রক্ষার্থে শিল্পী সৃষ্টির জন্যই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন রায়পুর সংগীত একাডেমীর সভাপতি প্রদীপ কুমার রায়সহ উপস্থিত অতিথি ও দর্শকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সপ্তর্ষি কালচারাল একাডেমীর পরিচালক সুমা ভৌমিক। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থী ও শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category