শিরোনাম:
রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে যুবক; ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন সুমাইয়াকে রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল # রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাঁচ বোমাবাজের একজন মামুনের ৫ দিনের রিমান্ড

হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা

medianewsbd / ২০৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
Screenshot

‘মাদক ছাড়ি, কিশোর গ্যাং রুখি—সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ সেমিফাইনালে উঠে প্রশংসা কুড়িয়েছে রায়পুর থানা টিম।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার উদ্যোগ ও উৎসাহে প্রতিযোগিতায় অংশ নেয় দলটি। মঙ্গলবার (৬ অক্টোবর) লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ছয়টি উপজেলার ১২টি দল অংশ নেয়।

টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে ওঠে রায়পুর থানা টিম। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয় তাদের।

হেরে গেলেও প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ায় রায়পুর থানা টিমের খেলোয়াড়দের প্রশংসা করেছেন স্থানীয়রা। ওসি নিজাম উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে দলের এমন অংশগ্রহণকে রায়পুরবাসীর জন্য গৌরবের বলেও মনে করছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category