• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

medianewsbd / ৭৪৬ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পূর্বলাচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। যারা সরাসরি খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের উদ্যোগেই মরহুমার রুহের মাগফিরাত কামনায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাঈনুদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি শহিদ উল্লাহ, বিএনপি নেতা মিছির হাজারী, যুবদল নেতা আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, শান্তি ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত মুসল্লিরা মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category