• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
সূর্যমুখী চাষে বিপ্লব, আবাদ বাড়ায় রায়পুরের অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বসে শিক্ষার্থী আহত রায়পুরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি রায়পুরে তেলবাহী গাড়ি এলেও সংকট কাটেনি—দীর্ঘ লাইনে চালকরা, উচ্চ দামে বিক্রির অভিযোগ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে, সরকারি-বেসরকারি তথ্যে বড় ব্যবধান রায়পুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত, আন্তর্জাতিক স্বীকৃতির দাবি কলেজে ফিরলেন ’৯৩ ব্যাচ, পুরনো দিনের গল্পে জমলো ঈদ পুনর্মিলনী রায়পুরে জ্বালানি তেল সংকটে ভিড়ম্বনায় জনজীবন, যান্ত্রিক ভোগান্তিতে সাধারণ মানুষ এসএসসি ১৯৯০ (বন্ড ৯০) ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে গভীর রাতে সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৬ টুকরো গাছের গুঁড়ি

রায়পুরে তিনটি অবৈধ চক্ষু হাসপাতাল সিলগালা

medianewsbd / ৪৮০ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক ছাড়াই রোগীদের সঙ্গে প্রতারণা এবং লাইসেন্সবিহীনভাবে চিকিৎসা সেবা পরিচালনার অভিযোগে তিনটি চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রায়পুর বাসটার্মিনাল এলাকায় অবস্থিত ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতালরায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন।

এ সময় রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মামুনুর রশীদ পলাশ, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো মালিক বা দায়িত্বশীল ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ বিষয়ে সিভিল সার্জন সাংবাদিকদের জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, সরকারি অনুমোদন ব্যতীত চিকিৎসা সেবা দেওয়া এবং ডাক্তারের সহকারী হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের বিভ্রান্ত করার অভিযোগে এসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগের এ পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category