• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরের হায়দারগঞ্জে বাজার ইজারা নিয়ে সংঘর্ষ, আহত ৩ মানববন্ধন-সংবাদ সম্মেলনেও শেষ রক্ষা হয়নি: ফের গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি খোরশেদ রায়পুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা: তিন দিনেও সরেনি ময়লার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন জেনারেটরনির্ভর মোবাইল নেটওয়ার্ক, জ্বালানি সংকটে ঝুঁকিতে যোগাযোগ ব্যবস্থা নুরুন্নাহার থেকে মাসানু মারমা: মানিকছড়িতে প্রেম, ধর্মান্তর ও দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক সিসিটিভিতে মিলল সত্য: অপহরণের গুজব, হোটেল থেকে স্বাভাবিকভাবেই বের হন সবুজ রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা রায়পুরে মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার রায়পুরে ড্রেনের উপর রাস্তার বেহাল দশা: চরম ভোগান্তিতে ৩০০ পরিবার ‎ রায়পুরে মাহিরা এন্টারপ্রাইজের উদ্যোগে আশা সিমেন্ট রিটেইলার ও নির্মাণ শ্রমিক কনফারেন্স অনুষ্ঠিত

মানববন্ধন-সংবাদ সম্মেলনেও শেষ রক্ষা হয়নি: ফের গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি খোরশেদ

medianewsbd / ৩০ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেও শেষ রক্ষা হয়নি একাধিক মাদক মামলার আসামি খোরশেদের। বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত এ আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্রায় ১৪০ গ্রাম গাঁজা ও নগদ ৬৫ হাজার টাকাসহ স্থানীয়দের সহযোগিতায় খোরশেদকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তিনি জামিনে মুক্তি পেয়ে এসে পুলিশে ও স্থানীয়দের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, খোরশেদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানা পুলিশ পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় রায়পুরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category