• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গেসু গ্রেফতারের পর থানায় ‘রাজা মিয়া’র আনাগোনা: মালিককে খুঁজে বেড়ানো বানর ঘিরে চাঞ্চল্য রায়পুরে অটোরিকশাচালক রাজিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, বিক্ষোভে ফাঁসির দাবি রায়পুরের চরাঞ্চলে অবৈধ রেনু আহরণ: মোবাইল কোর্টে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে রায়পুরে আনন্দ মিছিল লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, রায়পুরের হৃদয় ও নিশাত যুগ্ম আহ্বায়ক রায়পুরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: নদী, খাল ও ওয়ার্ডভিত্তিক পরিষ্কার অভিযান রায়পুরে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ একই পরিবারের ৪ সদস্যের রহস্যজনক মৃত্যু, ‘বিষাক্ত তরমুজ’ গুজব উড়িয়ে নতুন তথ্য বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন

রায়পুরে অটোরিকশাচালক রাজিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, বিক্ষোভে ফাঁসির দাবি

medianewsbd / ১০০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর ব্যাটারিচালিত অটোরিকশাচালক রাজিব (১৮) হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল ওরফে গিয়াসউদ্দিন গেসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি রায়পুর থানা হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রধান আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রায়পুর থানার সামনে জড়ো হন নিহত রাজিবের স্বজন ও এলাকাবাসী। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করে গেসুসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবি জানান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোরিকশাচালক মোস্তফার ছেলে রাজিব গত শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাজিবের বাবার মুঠোফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এর পরদিন শনিবার (২ মে) দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশে একটি বাগান থেকে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিবের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category