• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুর থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার লক্ষ্মীপুরের দুই প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা রায়পুরে টাকা লেনদেনের বিরোধে সংঘর্ষ, আহত ১২; মামলা দায়ের মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত, আক্রান্ত রোগীকে সহায়তা রায়পুরে ছাদ বাগানে ড্রাগন চাষে সফল হোসেন আহমেদ রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ‎ রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী বান্দরবানের মং সু চিং মার্মার কৃষি সাফল্য, এলাকাজুড়ে প্রশংসা পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, মানববন্ধন এলাকাবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘিরে উত্তেজনা, সংঘাত নিরসনে মানবিক ভূমিকা রাখলেন মাওলানা হেলাল উদ্দিন

রায়পুর থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার

medianewsbd / ৯৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১ জন, জিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

‎অদ্য ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রায়পুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় রায়পুর থানার মামলা নং-৩৩(৫)২৬ এর এজাহারনামীয় আসামি মেহেদী হাসান (২৯), পিতা-মৃত সহিদুর রহমান, মাতা-মৃত মুসলিমা বেগম, সাং-পশ্চিম চরপাতা, ২নং ওয়ার্ড, ফজর আলী পাটোয়ারী বাড়ি, ৫নং চরপাতা ইউনিয়ন, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়।

‎এছাড়া রায়পুর থানার মামলা নং-০৪, তাং-০২/০৮/২০২১, জিআর-১৮১/২০২১ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল হোসেন, পিতা-মৃত হেদায়েত উল্যা, সাং-দেবীপুর (মোল্লাবাড়ি), ৪নং ওয়ার্ড, ১০নং রায়পুর ইউনিয়ন, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর এবং সিআর নং-১১১১/২৫, তারিখ-২৬ জানুয়ারি ২০২৬ এর পরোয়ানাভুক্ত আসামি ফয়সাল হোসেন (২৭), পিতা-মৃত নজির আহাম্মদ, গ্রাম-সাগরদী, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করা হয়েছে।

‎গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‎পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category