শিরোনাম:
মানবতার টানে ব্যস্ততার মাঝেও হাসপাতালে ছুটে গেলেন ওসি, থ্যালাসেমিয়া রোগীকে দিলেন রক্ত মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন

রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি

medianewsbd / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় স্বপ্ন কুটি এলাকার বাসিন্দারা শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দা সাইজ উদ্দিন, আলী হোসেন, শামসুল মোল্লা ও কালু সর্দার জানান, দীর্ঘদিন ধরে তারা নানা সামাজিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। এলাকায় অনেক পরিবার চরম কষ্টে দিন কাটালেও তারা নিয়মিত কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পান না বলে অভিযোগ করেন।

তাদের দাবি, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবেও অধিকাংশ পরিবার কোনো ধরনের অনুদান বা সহায়তা থেকে বঞ্চিত থাকে। এছাড়া এলাকায় পর্যাপ্ত চিকিৎসা সেবার অভাব থাকায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা নিতে নানা ভোগান্তির শিকার হতে হয়।

স্থানীয়রা বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার সুযোগ বৃদ্ধি করা হলে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নত হবে। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এলাকাটি পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি যাচাই করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়াবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category