• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ লক্ষ্মীপুরে ৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া

রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের

medianewsbd / ১১৩ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
Screenshot

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে কোরআনের শিক্ষক নিয়োগের প্রস্তাব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। এ সময় তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে নিজের মতামত তুলে ধরেন।

সভায় দেওয়া তার বক্তব্যের একটি সংক্ষিপ্ত অংশ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয়দের অনেকেই দাবি করেন, বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট উপস্থাপন না করে কেবল একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ প্রচার করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাদের মতে, পুরো বক্তব্য না শুনে বা যাচাই না করে এমন ভিডিও প্রচার জনমনে ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে।

স্থানীয়রা আরও বলেন, ধর্মীয় অনুভূতিকে উসকে দিতে পারে বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমনভাবে প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা দায়িত্বশীল আচরণ নয়। তারা এ ধরনের ভিডিও প্রচারের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের সম্পূর্ণ বক্তব্য যাচাই করে মতামত দেওয়ার আহ্বান জানান।

এলাকাবাসীর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো বক্তব্য বা ভিডিও প্রচারের ক্ষেত্রে সত্যতা, প্রেক্ষাপট ও দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও সামাজিক অস্থিরতার সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category