• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব” রায়পুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মীসভায় আবুল খায়ের ভূঁইয়া রায়পুরের আলোচিত মা ও তিন মেয়ে হত্যা: তদন্তে বাড়ছে প্রশ্ন, আলোচনায় নতুন তথ্য ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ ময়লা-আবর্জনার ভাগাড় দিয়ে স্বাগত-বিদায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব” রায়পুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মীসভায় আবুল খায়ের ভূঁইয়া

medianewsbd / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আকবর হোসেন সম্রাট

সভায় প্রধান অতিথি বক্তব্যে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, অতীতের দলের দুঃসময়ে উত্তর চর আবাবিল ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা দলের পাশে ছিলেন। তবে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। যারা দলের জন্য ত্যাগী, যোগ্য ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন, তাদের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে কাজ চলছে। রায়পুরের উন্নয়নের লক্ষ্যে নদীভাঙন প্রতিরোধে একটি বড় প্রকল্প অনুমোদন হয়েছে। এছাড়া চাঁদপুর থেকে রায়পুর পর্যন্ত ফোর লেন সড়ক, রেল সংযোগ এবং মসজিদ-মন্দিরসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ ভুলে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব।

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, লক্ষ্মীপুর জেলা যুবদলের মাহফুজুর রহমান স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহীম, ঢাকা নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন, রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভি.পি. নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, অ্যাডভোকেট খায়ের আলম, আনিসুর রহমান, মিজানুর রহমান সর্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারীসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category