• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু অসহায় বাবার মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল ঈদ-উল-আযহা উপলক্ষে রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব হস্তান্তর সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ

জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

medianewsbd / ২৭ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিল-ঘুষির ঘটনায় হানিফ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (৩১ মে) সকালে উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকার হালিম দারোগার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। তার পরিবারের সদস্যরা জানান, বাড়িতে ভাতিজির বিয়ের আয়োজন চলছিল। এ সময় তিনি নিজেদের জমির সীমানায় পূর্বে কাটা মাটির অবস্থা দেখতে গেলে প্রতিবেশী আবদুল বারেকের সঙ্গে কথা কাটাকাটি হয়।

নিহতের ছেলে রিপন অভিযোগ করে বলেন, তাদের নিজস্ব জমি থেকে মাটি কাটার সময় আবদুল বারেক ওই জমি নিজের দাবি করে বাধা দেন। একপর্যায়ে বিষয়টি সমাধানের জন্য তার বাবা জমির কাগজপত্র নিয়ে বসে আলোচনা করার প্রস্তাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল বারেক তাকে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মারেন। একপর্যায়ে হানিফ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, হানিফ এলাকায় একজন শান্ত ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category