আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১ জন, জিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রায়পুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় রায়পুর থানার মামলা নং-৩৩(৫)২৬ এর এজাহারনামীয় আসামি মেহেদী হাসান (২৯), পিতা-মৃত সহিদুর রহমান, মাতা-মৃত মুসলিমা বেগম, সাং-পশ্চিম চরপাতা, ২নং ওয়ার্ড, ফজর আলী পাটোয়ারী বাড়ি, ৫নং চরপাতা ইউনিয়ন, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া রায়পুর থানার মামলা নং-০৪, তাং-০২/০৮/২০২১, জিআর-১৮১/২০২১ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল হোসেন, পিতা-মৃত হেদায়েত উল্যা, সাং-দেবীপুর (মোল্লাবাড়ি), ৪নং ওয়ার্ড, ১০নং রায়পুর ইউনিয়ন, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর এবং সিআর নং-১১১১/২৫, তারিখ-২৬ জানুয়ারি ২০২৬ এর পরোয়ানাভুক্ত আসামি ফয়সাল হোসেন (২৭), পিতা-মৃত নজির আহাম্মদ, গ্রাম-সাগরদী, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে