শিরোনাম:
রায়পুরে মশক নিধন কার্যক্রম, মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়পুর সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলা, গুরুতর আহত রায়পুরে ৪৪ জনসহ লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪ বিগত সরকারের সময়ে শিক্ষা সরঞ্জামেও লুটপাট হয়েছে, ল্যাবরেটরি আছে, কম্পিউটার চলে না বিগত সরকারের সমালোচনায় এমপি আবুল খায়ের ভুইয়া আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’ রায়পুরে নবীন বরণ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী চক্রান্ত-ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে’—আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা

রায়পুর নতুনবাজার খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । চ্যাম্পিয়ন দেনায়েতপুর একাদশ রানার্সআপ মোহাম্মদ একাদশ।

medianewsbd / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

ঝাঁকঝমক ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রায়পুরে সম্পন্ন হলো ‘খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট’-এর চূড়ান্ত পর্ব। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় রায়পুর খেজুরতলা বালুর মাঠে এই আকর্ষণীয় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় শক্ত প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ একাদশকে ৩ ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় দেনায়েতপুর একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর ১ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, “নিয়মিত খেলাধুলা চর্চা আমাদের মনকে প্রফুল্ল, অনুপ্রাণিত ও উজ্জীবিত রাখে। একই সাথে তরুণ সমাজকে যে কোনো অনৈতিক ও অপকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। খেলাধুলার মতো সুস্থ বিনোদনই পারে সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত রাখতে; কারণ একজন প্রকৃত খেলোয়াড় কখনো মাদকের সাথে জড়াতে পারে না।”

খেলা শেষে বিজয়ী দেনায়েতপুর একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category