শিরোনাম:
রায়পুরে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরপাতা একাদশ চ্যাম্পিয় আদালত চত্বর থেকে রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতা রাসেল গ্রেপ্তার রায়পুরে যুবদল নেতার ওপর হামলা, লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ রায়পুরের উন্নয়ন নিয়ে সাবেক মেয়রের প্রশ্ন, প্রকল্পের হিসাব চাইলেন জনগণের কাছে রায়পুরে অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, সেচের বাড়তি খরচে বিপাকে ১৮ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, ঠিকাদারের গাফিলতিতে বাড়ছে জনদুর্ভো রায়পুরে পাউবোর জায়গার ১২টি রেন্ট্রি গাছ কেটে বিক্রির অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ রায়পুরে জামায়াত নেতার নেতৃত্বে ১৩ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, ভাঙন আতঙ্কে মেঘনাপাড়ের মানুষ রায়পুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ রায়পুরে পানের উৎপাদন বাড়লেও দাম কম, হতাশ চাষিরা

রায়পুরে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরপাতা একাদশ চ্যাম্পিয়

medianewsbd / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে পৌর ১ নম্বর ওয়ার্ড অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রায়পুর নতুনবাজার খেজুরতলা বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চরপাতা একাদশ ১-০ গোলে মধুপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ফাইনালে ওঠে চরপাতা একাদশ ও মধুপুর একাদশ। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে চরপাতা একাদশ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ন খান, সভাপতি, জাগ্রত রায়পুর। এ ছাড়া উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নিশাত, সোহাগ হোসেন, জিহাদ রহমান, রিয়াজ খান, রাকিব পাটওয়ারীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা।

পৌর ১ নম্বর ওয়ার্ড অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আয়োজক ছিলেন জিদান পাঠান।

খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category