• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে খাল খননে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলে ছবক প্রদান, দোয়া অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত রায়পুরে মানবেতর জীবনযাপন: জরাজীর্ণ ঘরে অসুস্থ স্ত্রী ও অন্ধ ছেলেকে নিয়ে চার সদস্যের পরিবারের আহাজারি ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

medianewsbd / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই কান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পান্না বেগম, হিসাবরক্ষণ কর্মকর্তা ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপক আবদুস সাত্তার, পল্লী উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক তাহমিনা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোর্শেদ আলম এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category