লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ চরকাচিয়া রোড এলাকায়র পূর্ব উদমারা এম.এ মজিদ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আ.ন.ম নিজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আল্লাহ ও রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণে প্রতিটি মুসলিম পরিবারের সন্তানদের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
মাদ্রাসার সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন মাঝি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ আবুল বাশার হাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোঃ মাহবুব হোসাইন।
স্থানীয় আমেরিকা প্রবাসী এম.এ মজিদের প্রতিষ্ঠিত নূর মফিজ ফাউন্ডেশনসহ এলাকাবাসীর অর্থায়নে পরিচালিত এই মাদ্রাসায় প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।