• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রায়পুরের ১০ নেতা গুরুত্বপূর্ণ পদে রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ রায়পুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, মন্দির কর্তৃপক্ষের দাবি ‘জমি মন্দিরের’

রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের

medianewsbd / ১৭ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে দিন দিন তীব্র আকার ধারণ করছে যানজট। রবিবার (২১ জুন) শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় দীর্ঘ যানজটের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের মতে, রায়পুর বাজারে যানজটের অন্যতম কারণ হলো বাজার ও মার্কেট ব্যবস্থাপনার দুর্বলতা, অতিরিক্ত ভ্রাম্যমাণ ভ্যানের দখলে সড়ক ও ফুটপাত সংকুচিত হয়ে যাওয়া এবং নির্ধারিত সময়ের আগেই মালবাহী ট্রাক ও পিকআপ বাজার এলাকায় প্রবেশ করা। এছাড়া অবৈধ পার্কিং ও ফুটপাত দখলও যানজট বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তারা।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাজারে ক্রেতা ও যানবাহনের সংখ্যা বাড়লেও সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও তা দীর্ঘস্থায়ী ফল বয়ে আনছে না। সকালে অভিযান চালানোর পর বিকেলে আবারও আগের অবস্থায় ফিরে যায় বাজার এলাকা।

সচেতন নাগরিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে রায়পুর বাজারের ব্যবসায়িক পরিবেশ, ঐতিহ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আরও ব্যাহত হবে।

তারা যানজট নিরসনে প্রশাসনের জরুরি ও স্থায়ী হস্তক্ষেপ কামনা করে ফুটপাত দখলমুক্ত করা, ভ্রাম্যমাণ ভ্যান নিয়ন্ত্রণ, নির্ধারিত সময়ের বাইরে মালবাহী যানবাহনের প্রবেশ বন্ধ এবং বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নের দাবি জানান।

এ বিষয়ে রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, “রায়পুর বাজারের যানজট নিরসনে পুলিশ, পৌর ও উপজেলা প্রশাসনসহ ব্যবসায়ীদের সমন্বয়ে কাজ চলছে। সম্মিলিত চিন্তা ও পরিকল্পনার মাধ্যমে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অতি শিগগিরই এসব কার্যক্রম বাস্তবায়ন করে একটি সুন্দর ও যানজটমুক্ত রায়পুর উপহার দিতে চাই।”

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার বলেন, “যানজট নিরসনে উপজেলা প্রশাসন ব্যবসায়ী, সুশীল সমাজ ও বাজার বণিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে। হকারদের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে রায়পুর বাজারের যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা করছি। এছাড়া বাজারের ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে রায়পুরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে এবং স্বাভাবিক হবে জনজীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category