• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল ঈদ-উল-আযহা উপলক্ষে রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব হস্তান্তর সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

রায়পুরে তেল সংকটে সংবাদ সংগ্রহে বাধা, বিপাকে সাংবাদিকরা

medianewsbd / ১৬৫ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

‎আবু মুসা মোহন:-

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে সংবাদ সংগ্রহে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাংবাদিকরা। মাঠে গিয়ে তথ্য সংগ্রহ, ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো—সবকিছুই এখন হয়ে উঠেছে কঠিন।

‎স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হঠাৎ করেই পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় মোটরসাইকেল চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে জরুরি সংবাদ কাভার করতে দেরি হচ্ছে, অনেক ক্ষেত্রে ঘটনাস্থলে পৌঁছানোই সম্ভব হচ্ছে না। এতে করে সময়োপযোগী ও নির্ভুল সংবাদ পরিবেশনে ব্যাঘাত ঘটছে।

‎একাধিক সাংবাদিক জানান, সংবাদ সংগ্রহের জন্য প্রতিদিনই বিভিন্ন এলাকায় ছুটে যেতে হয়। কিন্তু তেল না থাকায় আমরা এখন কার্যত অচল হয়ে পড়েছি। এতে পেশাগত দায়িত্ব পালনে বড় বাধা সৃষ্টি হচ্ছে।

‎এদিকে সাধারণ মানুষও তেল সংকটে দুর্ভোগে পড়েছেন। তবে সাংবাদিকদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুতর হয়ে দাঁড়িয়েছে, কারণ তথ্যপ্রবাহ ব্যাহত হলে এর প্রভাব পড়ে পুরো সমাজে।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের কাজের স্বার্থে অন্তত জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category