শিরোনাম:
মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার

রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ

medianewsbd / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধ্যবাজারে দোকানের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই ব্যবসায়ী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ভাই আহত হয়েছেন। এ ঘটনায় পার্শ্ববর্তী দোকানদার জসিম উদ্দিন ও তার ছেলে জিহাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) বিকেলে রায়পুর মধ্যবাজারে অবস্থিত সাহা ব্রাদার্স ও জানেন এন্টারপ্রাইজের মালিকদের মধ্যে দোকানের সীমানা নির্ধারণ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, জানেন এন্টারপ্রাইজের মালিকের ছেলে জিহাদ তার সহযোগীদের নিয়ে সাহা ব্রাদার্সের মালিক সুমন সাহা ও রাজন সাহার ওপর হামলা চালান।

এতে সুমন সাহা গুরুতর আহত হলে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত রাজন সাহা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যান।

এ বিষয়ে জানেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বরং পার্শ্ববর্তী দোকানদার রাজন সাহা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হওয়ায় ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।বহুদিন ধরে রাজন আমার পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছে”

অন্যদিকে, আহতদের স্বজনরা দাবি করেছেন, তাদের ওপর হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।

রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

ঘটনাটি নিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category