শিরোনাম:
রায়পুরে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে ফয়সালের উদ্যোগে কর্মমুখী প্রশিক্ষণ ইউপি নির্বাচন নিয়ে বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান বেলাল হাওলাদারের রায়পুরের চরবংশীতে উত্তেজনা, দফায় দফায় ভাঙচুর ও দোকানে তালা রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত: বিএনপি নেতাসহ আহত ৪, হামলাকারী আটক রায়পুরে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরপাতা একাদশ চ্যাম্পিয় আদালত চত্বর থেকে রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতা রাসেল গ্রেপ্তার রায়পুরে যুবদল নেতার ওপর হামলা, লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ রায়পুরের উন্নয়ন নিয়ে সাবেক মেয়রের প্রশ্ন, প্রকল্পের হিসাব চাইলেন জনগণের কাছে রায়পুরে অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, সেচের বাড়তি খরচে বিপাকে ১৮ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, ঠিকাদারের গাফিলতিতে বাড়ছে জনদুর্ভো

রায়পুরে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে ফয়সালের উদ্যোগে কর্মমুখী প্রশিক্ষণ

medianewsbd / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
Screenshot

নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে লক্ষ্মীপুরের রায়পুরে ৪০ জন নারীকে নিয়ে কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সালের ব্যক্তিগত উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

‘সমৃদ্ধ নারী, সমৃদ্ধ দেশ’, ‘নারীর ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এবং ‘স্বাবলম্বী নারী, সুখী পরিবার’—এমন স্লোগানকে সামনে রেখে উপজেলার পিছিয়ে পড়া নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রশিক্ষণের সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে রয়েছে কেক তৈরি, হ্যান্ড পেইন্ট, হস্তশিল্প, মিরর তৈরি, চুড়ি তৈরি, মাথার ব্যান্ড ও শোপিস তৈরি। এসব প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি ঘরে বসে কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এতে মোট ৪০ জন নারী অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

উদ্যোক্তা শাহারিয়ার ফয়সাল বলেন, সমাজের অনেক নারী পর্যাপ্ত সুযোগ ও প্রশিক্ষণের অভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছেন না। সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তাঁরাও নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। সেই লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে এ কর্মমুখী প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও প্রত্যাশা করেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং সম্মানজনকভাবে উপার্জনের পথ খুঁজে পাবেন।

প্রশিক্ষণসংক্রান্ত যোগাযোগের জন্য ট্রেইনার আমেনা আক্তার নিলুর মোবাইল নম্বর ০১৬৪২৭৯৫৩০০ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category