• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১ দুই মোটরসাইকেল ও নগদ টাকাসহ রায়পুরে আটক ৩ মাদক কারবারি রায়পুর থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার লক্ষ্মীপুরের দুই প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা রায়পুরে টাকা লেনদেনের বিরোধে সংঘর্ষ, আহত ১২; মামলা দায়ের মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত, আক্রান্ত রোগীকে সহায়তা রায়পুরে ছাদ বাগানে ড্রাগন চাষে সফল হোসেন আহমেদ রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ‎ রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী

রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা

medianewsbd / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আবু মুসা মোহন:-

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে ফুটপাত দখল ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

‎মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকানদারের বিরুদ্ধে ৫টি মামলায় মোট ৯,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

‎অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিগার সুলতানা। এসময় হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

‎এছাড়াও বাজারের খোলা স্থান ও বিভিন্ন দোকানে অতিরিক্ত দামে তেল বিক্রি করা হচ্ছে কিনা সে বিষয়েও তদারকি করা হয়।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category