শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরের কেরোয়ায় জমির জেরে ভাঙচুর,মারধর ও প্রাণনাশের হুমকির, প্রতিপক্ষের দাবি-“আগে আমাদের ঘর ভাঙা হয়েছে”

medianewsbd / ৪৯২ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর থানা-অধীন কেরোয়া ইউনিয়ন-এর ৬নং ওয়ার্ডের লামচরী বৈরাগী পুল সংলগ্ন (খাঁন বাড়ি) এলাকায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবু তাহের থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে আবু তাহের দাবি করেন, তার ওয়ারিশী ও ক্রয়কৃত সম্পত্তির সীমানা অতিক্রম করে প্রতিপক্ষ নুর নবী, তার ছেলে রুবেল ও আছিয়া বেগম জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার বসতঘরের পূর্ব ও পশ্চিম পাশের জমিতে গাছপালা কাটার অভিযোগও তিনি উত্থাপন করেন।

তিনি আরও জানান, ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি হলেও তা অমান্য করে প্রতিপক্ষ নির্মাণকাজ অব্যাহত রাখেন। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করেন বাদী।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৩ মার্চ) নুর নবী ও তার ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের ঘর ভাঙচুর করেন। এ ঘটনায় রায়পুর থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বাদীর দাবি, তাকে মারধর করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা সফল হয়নি।

অন্যদিকে, প্রতিপক্ষ নুর নবীর ছেলে রুবেল অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, “৫ আগস্টের পর আবু তাহেরের নেতৃত্বে আমাদের ঘর ভেঙে দেওয়া হয়েছিল। এর প্রতিক্রিয়ায় আমরা তাদের ঘর ভেঙে দিয়েছি।”

পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category