• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রায়পুরের ১০ নেতা গুরুত্বপূর্ণ পদে রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

লক্ষ্মীপুরের দুই প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

medianewsbd / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

শফিউল আজম চৌধুরী (জুয়েল):

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দুইটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। লাইসেন্স নবায়ন না থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের অভাব এবং প্রয়োজনীয় জনবলের ঘাটতির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত সেবা হাসপাতাল প্রাইভেট এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।

অভিযানে সেবা হাসপাতাল প্রাইভেটকে ২০ হাজার টাকা এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশসহ রায়পুর থানা পুলিশের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, “হাসপাতাল দু’টির কোনোটিরই লাইসেন্স হালনাগাদ নেই। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও পাওয়া যায়নি। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জনগণের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সরকার আপোষহীন। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category