শিরোনাম:
রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুল হক সোহাগ রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে স্থবির রায়পুর: দিনে কর্মহীন জনজীবন, রাতে ভূতুড়ে শহর

medianewsbd / ২৪০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে দেশের চলমান বিদ্যুৎ সংকট ও জ্বালানি তেলের ঘাটতির প্রভাব পড়েছে জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে। ঘন ঘন লোডশেডিং এবং প্রয়োজনীয় তেল না পাওয়ায় জেনারেটর চালানো ব্যাহত হচ্ছে, ফলে দিনে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং রাতে পুরো শহর যেন পরিণত হচ্ছে ভূতুড়ে নগরীতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বিকল্প হিসেবে জেনারেটরের ওপর নির্ভরশীল হলেও তেলের সংকটের কারণে সেগুলোও নিয়মিত চালানো সম্ভব হচ্ছে না। এতে করে দোকানপাট, অফিসসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রায়পুর পাওয়ার সাপ্লাই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন তাদের প্রায় ১৫০ লিটার তেল বরাদ্দ পাওয়ার কথা থাকলেও চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না। ফলে বিদ্যুতের ঘাটতি পূরণে প্রয়োজনীয় সময় জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএম বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে বিদ্যুতের ব্যাপক ঘাটতি রয়েছে। রায়পুরে যেখানে দৈনিক প্রায় ২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানে তারা মাত্র ১২ থেকে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। সীমিত সরবরাহের মধ্যেই গ্রাহকদের মাঝে বিদ্যুৎ বিতরণের চেষ্টা করা হচ্ছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকলে তাদের ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তারা দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category