শিরোনাম:
রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুল হক সোহাগ রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমদ

medianewsbd / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্তের পর সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আনা হচ্ছে। এর অংশ হিসেবে লক্ষ্মীপুরের কৃতী সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সরকারের উচ্চপর্যায়ের বৈঠক ও বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী করার সিদ্ধান্তের পর তার হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রম সচল রাখতে দ্রুত এ দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রীদের দায়িত্ব পরিবর্তনের প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে বলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এদিকে লক্ষ্মীপুরের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন—এ খবরে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে উৎসাহ দেখা দিয়েছে।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে এই পরিবর্তন আনা হচ্ছে। তার ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব সালাহউদ্দিন আহমদের হাতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category