শিরোনাম:
রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়পুরে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে কারিগরি ও সমন্বয় কমিটির সভা রায়পুরে ইউপি নির্বাচন নিয়ে এমপি আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে পদপ্রত্যাশীদের মতবিনিময় রায়পুরের মেঘনায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে ইলিশের পোনা, পাহারাদারদের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ রায়পুরে ভিভোর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ

medianewsbd / ২৫৩ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে লক্ষ্মীপুরের রায়পুরে ফুটবল, জার্সিসহ বিভিন্ন ক্রীড়া উপকরণ বিতরণ করেছেন কামাল হোসেন বাবু হাওলাদার।

বৃহস্পতিবার রাতে উপজেলার ১০ নম্বর ইউনিয়নের স্থানীয় একটি মাঠে তরুণ খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়। কামাল হোসেন বাবু হাওলাদার রায়পুর উপজেলা যুবদলের সদস্য এবং ১০ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী।

ক্রীড়া উপকরণ বিতরণকালে কামাল হোসেন বাবু বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণরা খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকলে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। ১০ নম্বর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় তরুণরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার উপকরণ পেলে তারা নিয়মিত মাঠে খেলাধুলায় অংশগ্রহণে আরও উৎসাহিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category