• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত, আক্রান্ত রোগীকে সহায়তা রায়পুরে ছাদ বাগানে ড্রাগন চাষে সফল হোসেন আহমেদ রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ‎ রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী বান্দরবানের মং সু চিং মার্মার কৃষি সাফল্য, এলাকাজুড়ে প্রশংসা পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, মানববন্ধন এলাকাবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘিরে উত্তেজনা, সংঘাত নিরসনে মানবিক ভূমিকা রাখলেন মাওলানা হেলাল উদ্দিন রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণ লক্ষ্মীপুরসহ দেশের আকাশে রহস্যময় আলোকরশ্মি: ব্যালিস্টিক মিসাইল নাকি ধূমকেতু? রায়পুরে মাসিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ দুই পুলিশ কর্মকর্তা জেলায় সম্মানিত

মানববন্ধন-সংবাদ সম্মেলনেও শেষ রক্ষা হয়নি: ফের গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি খোরশেদ

medianewsbd / ১১৬ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেও শেষ রক্ষা হয়নি একাধিক মাদক মামলার আসামি খোরশেদের। বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত এ আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্রায় ১৪০ গ্রাম গাঁজা ও নগদ ৬৫ হাজার টাকাসহ স্থানীয়দের সহযোগিতায় খোরশেদকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তিনি জামিনে মুক্তি পেয়ে এসে পুলিশে ও স্থানীয়দের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, খোরশেদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানা পুলিশ পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় রায়পুরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category