শিরোনাম:
সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যানের পক্ষে বিএনপির দলীয় ফরম সংগ্রহ রায়পুরে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক হোসেন সুমন নতুন বাজারে ড্রাম ট্রাকের তাণ্ডব: নৈশকালীন আতঙ্কে এলাকাবাসী, কাঁপছে ভবন রায়পুর নতুনবাজার খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । চ্যাম্পিয়ন দেনায়েতপুর একাদশ রানার্সআপ মোহাম্মদ একাদশ। রায়পুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুঃসময়ে মাঠে থাকার সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল রায়পুরে দুই বিএনপি নেতার বিরুদ্ধে পরোয়ানা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়পুরে অবৈধ পালার ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা রায়পুরে নবাব বিরিয়ানি হাউজের তৃতীয় শাখার উদ্বোধন, ৫ দিন ৩০ শতাংশ ছাড় রায়পুরে ১১ বসত ঘর পুড়ে ছাই, অভিযুক্তকে গনপিটুনি ৩৮তম মানবিক উদ্যোগ: রায়পুরে অসুস্থ শিশুর পরিবারকে যুব সংগঠনের অর্থ সহায়তা

রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা

medianewsbd / ২৬২ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইউনিয়ন যুবদলের সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ১০টি ইউনিয়নে পর্যায়ক্রমে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

শনিবার (১১ জুলাই) উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সম্মেলনের সূচি ঘোষণা করেন রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান।

ঘোষিত সূচি অনুযায়ী, ২৭ জুলাই ১নং চরআবাবিল ইউনিয়ন, ১ আগস্ট ২নং উত্তর চরবংশী ইউনিয়ন, ৫ আগস্ট ৩নং চরমোহনা ইউনিয়ন, ৮ আগস্ট ৪নং সোনাপুর ইউনিয়ন, ১২ আগস্ট ৫নং চরপাতা ইউনিয়ন, ১৫ আগস্ট ৬নং কেরোয়া ইউনিয়ন, ১৮ আগস্ট ৭নং বামনী ইউনিয়ন, ২৩ আগস্ট ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন, ২৯ আগস্ট ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন এবং ৪ সেপ্টেম্বর ১০নং রায়পুর ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট, সদস্য সচিব সুজন পাটোয়ারী, জেলা যুবদলের ত্রান বিষয়ক সম্পাদক স্বপন মৃধাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ইউনিটের যুবদলের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান বলেন, “ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপজেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হবে।”

এ সময় অন্যান্য বক্তারা বলেন, “শুধু ত্যাগী হলেই হবে না। কেউ যদি মাদকসহ কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তাহলে সেই ত্যাগের কোনো মূল্য নেই। পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতৃত্বই যুবদলের কমিটিতে স্থান পাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category