• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল ঈদ-উল-আযহা উপলক্ষে রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব হস্তান্তর সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

রায়পুরে মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

medianewsbd / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎আজ ২১ এপ্রিল ২০২৬ ইং তারিখ, আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে রায়পুর থানার আওতাধীন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মো: জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

‎এসময় ০৫ নং চরপাতা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় রেহান আলী জমাদ্দার বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন

‎১। মো: হাবিবুর রহমান ওরফে কানা বাবু (৩৫), পিতা: মৃত আব্দুল মজিদ, গ্রাম: পূর্ব চরপাতা, তোরাব মোল্লা বাড়ি, থানা: রায়পুর, জেলা: লক্ষ্মীপুর।

‎২। মো: লিমন (১৮), পিতা: মো: মনির হোসেন, গ্রাম: সাহেবগঞ্জ, থানা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুর।

‎তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে পূর্বে তিনটি জিআর ওয়ারেন্ট রয়েছে।

‎এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category