লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের টানা দেড় যুগের সাবেক সফল চেয়ারম্যান ও প্রবীণ বিএনপি নেতা। ১০ সেপ্টেম্বর বিকেলে দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁর পক্ষে রায়পুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দলীয় মনোনয়ন ফরমটি উত্তোলন করেন। বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেতা কর্মীদের নিয়ে এ ফরমটি সংগ্রহ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে ইউনিয়নটি প্রতিষ্ঠার পর থেকে নিশিরাতের নির্বাচনের পূর্ব পর্যন্ত তিনি টানা ১৮ বছর সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে শ্রেষ্ঠ স্থান অর্জন করায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে চীন, মালয়েশিয়া ও ভারত সফর করেন।
জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্ব দীর্ঘ ২৭ বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং একাধিকবার আইআরডিপি (IRDP)-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
উপজেলা বিএনপি নেতাদের মতে, আসন্ন নির্বাচনে ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদ থেকে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর পক্ষে ফরমটি তোলা হয়েছে। চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর এ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন প্রদান করা হবে।