• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রামগঞ্জে ফসলি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ধারণা গেসু গ্রেফতারের পর থানায় ‘রাজা মিয়া’র আনাগোনা: মালিককে খুঁজে বেড়ানো বানর ঘিরে চাঞ্চল্য রায়পুরে অটোরিকশাচালক রাজিব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, বিক্ষোভে ফাঁসির দাবি রায়পুরের চরাঞ্চলে অবৈধ রেনু আহরণ: মোবাইল কোর্টে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে রায়পুরে আনন্দ মিছিল লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, রায়পুরের হৃদয় ও নিশাত যুগ্ম আহ্বায়ক রায়পুরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: নদী, খাল ও ওয়ার্ডভিত্তিক পরিষ্কার অভিযান রায়পুরে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ একই পরিবারের ৪ সদস্যের রহস্যজনক মৃত্যু, ‘বিষাক্ত তরমুজ’ গুজব উড়িয়ে নতুন তথ্য বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

রামগঞ্জে ফসলি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ধারণা

medianewsbd / ১৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনে একটি ফসলি মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোস্তাফিজুর রহমান মরহুম বাচ্ছু মিয়ার ছোট ছেলে। বুধবার সকালে এলাকাবাসী মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category