শিরোনাম:
রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ

রায়পুরে দুই বিএনপি নেতার বিরুদ্ধে পরোয়ানা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

medianewsbd / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল ও উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন পাটোয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু অভিযোগ করে বলেন, বিএনপিকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। কথিত ‘শাহী হোটেল’ দখলের চেষ্টার অভিযোগে বিএনপি নেতাদের জড়ানো হলেও এসব ঘটনার সঙ্গে কাগজ-কলমে বিএনপির কোনো নেতার ন্যূনতম সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন বলেন, বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ বা ষড়যন্ত্রে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দোষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মেনে নেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাছসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপজেলা, পৌর ও তৃণমূল বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে শাহারিয়ার ফয়সাল ও সুজন পাটোয়ারীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category