লক্ষ্মীপুরের রায়পুরে ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ। সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকার ডাকাতি কালে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাতে মোমিন নামের এক কাঁচা মালের ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে টাকাসহ মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঘটনার পরপরই টহল পুলিশের সামনে পড়েন ভুক্তভোগী মোঃ মোমিন। তিনি বিষয়টি পুলিশকে অবগত করলে তাৎক্ষণিকভাবে রায়পুর থানা পুলিশের ৪টি টিম অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ নাবিল হোসেন (২২), পিতা আলমগীর পাটোয়ারী, সাং চরবংশী (বেপারী বাড়ী), ০১নং ওয়ার্ড, ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন।মোঃ নয়ন হোসেন (২০), পিতা বাদশা মাঝি, সাং চরইন্দুরিয়া (মাঝি বাড়ী), ০২নং ওয়ার্ড, ০২নং উত্তর চরবংশী ইউনিয়ন। রিমন হোসেন (২০), পিতা ইসমাইল বেপারী, সাং চরবংশী (ইসমাইল বেপারী বাড়ী, মেঘনা বাজার)। মোঃ শাকিব হোসেন (২০), পিতা দেলোয়ার হোসেন, সাং উত্তর চরপাতা (পাঠান বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০৬নং চরপাতা ইউনিয়ন। মোঃ রাকিব (২০), পিতা সেলিম গাইন, সাং চরজালিয়া (গাইন বাড়ী), ০১নং ওয়ার্ড। জিদান (১৫), পিতা জাহাঙ্গীর, সাং চরবংশী (বেপারী বাড়ী), ০২নং ওয়ার্ড। সবাই রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।