• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সূর্যমুখী চাষে বিপ্লব, আবাদ বাড়ায় রায়পুরের অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বসে শিক্ষার্থী আহত রায়পুরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি রায়পুরে তেলবাহী গাড়ি এলেও সংকট কাটেনি—দীর্ঘ লাইনে চালকরা, উচ্চ দামে বিক্রির অভিযোগ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে, সরকারি-বেসরকারি তথ্যে বড় ব্যবধান রায়পুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত, আন্তর্জাতিক স্বীকৃতির দাবি কলেজে ফিরলেন ’৯৩ ব্যাচ, পুরনো দিনের গল্পে জমলো ঈদ পুনর্মিলনী রায়পুরে জ্বালানি তেল সংকটে ভিড়ম্বনায় জনজীবন, যান্ত্রিক ভোগান্তিতে সাধারণ মানুষ এসএসসি ১৯৯০ (বন্ড ৯০) ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে গভীর রাতে সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৬ টুকরো গাছের গুঁড়ি

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা ও নিরাপত্তায় ইসির বিশেষ পরিপত্র

medianewsbd / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা অনুযায়ী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করবে। গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী রিটার্নিং অফিসারের অনুমতি প্রাপ্ত সাংবাদিকরা নিজ নিজ পরিচয়পত্রসহ নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করবেন।

নীতিমালা-২০২৫ এর ক্রম ১০ অনুসারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য https://pr.ecs.gov.bd/ পোর্টালে আবেদন করা যাবে। অনুমোদিত আবেদনকারীরা অনলাইনে কিউআর কোড সংযুক্ত নিরাপত্তা বৈশিষ্ট্যসম্বলিত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করতে পারবেন।

এছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের সত্যতা যাচাই করতে পারবেন। গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুযায়ী, নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর কাজে বাধা প্রদান, শারীরিক ক্ষতি বা সংবাদ সংগ্রহে ব্যবহৃত সরঞ্জামের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হয়ে দণ্ডিত হবেন।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি প্রিজাইডিং অফিসাররা ভোটকেন্দ্রের ভেতরে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন, যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category