• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জামায়াতের জনসভা শেষে মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতারা নিখোঁজের তিন দিন পর রায়পুরে শিশুর মরদেহ উদ্ধার, প্রতিবেশীসহ তিনজন গ্রেফতার রায়পুরে স্ট্যাম্প-সিল ও ছাপাখানায় পুলিশের তল্লাশি অভিযান লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ: জামায়াত নেতা পলাতক, ব্যবসায়ী গ্রেপ্তার জিয়াউর রহমান নন, স্বাধীনতার প্রথম ঘোষণা কর্নেল অলির—চট্টগ্রামে ডা. শফিকের দাবি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা নিষিদ্ধ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশ ইসির রায়পুর বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয় উদ্বোধন অতিরিক্ত শীতে অসহায়দের পাশে যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিম বেকারভাতা নয়, যুবকদের হাতে মর্যাদার কাজ দিতে চাই—লক্ষ্মীপুরে ডা. শফিকুর রহমান ফের বাড়তে পারে শীতের দাপট, তাপমাত্রা ওঠানামার আভাস আবহাওয়া অধিদপ্তরের

জামায়াতের জনসভা শেষে মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতারা

medianewsbd / ২৫ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা শেষে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান–এর নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। দলীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ওই বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাঠজুড়ে খাবারের প্যাকেট, পলিথিন, কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়।

পরদিন রোববার দুপুরে বিএনপি প্রার্থী নিজে উপস্থিত থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। মাঠের বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়।

এ সময় ড. মো. মনিরুজ্জামান বলেন,

“রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার দায়িত্ব।”

আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন,

“আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

নির্বাচনী উত্তেজনার মধ্যে এ ধরনের উদ্যোগ এলাকায় ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পর মাঠ পরিষ্কার করার এই উদ্যোগ একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে।

উল্লেখ্য, সোমবার বিকেলে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে। এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

 

তথ্য: কালবেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category