• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১ দুই মোটরসাইকেল ও নগদ টাকাসহ রায়পুরে আটক ৩ মাদক কারবারি রায়পুর থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার লক্ষ্মীপুরের দুই প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা রায়পুরে টাকা লেনদেনের বিরোধে সংঘর্ষ, আহত ১২; মামলা দায়ের

রায়পুরে ধানের শীষ প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা

medianewsbd / ৪৭৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার রাতে রায়পুর শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্টে নির্বাচন প্রচারণার শেষ দিনে রাত ৮টায় এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রায়পুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি আবারও লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

ইশতেহারে তিনি অবকাঠামো উন্নয়ন, চরাঞ্চল রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দুর্নীতি দমন, নদীভাঙন রোধ, জলাবদ্ধতা নিরসন, মৎস্যজীবীদের নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সয়াবিন শিল্পের উন্নয়ন, মজু চৌধুরীর হাট বন্দর আধুনিকায়ন এবং শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদন সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও তিনি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি—এটি দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category