• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে খাল খননে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলে ছবক প্রদান, দোয়া অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত রায়পুরে মানবেতর জীবনযাপন: জরাজীর্ণ ঘরে অসুস্থ স্ত্রী ও অন্ধ ছেলেকে নিয়ে চার সদস্যের পরিবারের আহাজারি ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

রায়পুরে সেচ্ছাসেবী ও সামাজিক যুব সংগঠনের নতুন কমিটি ঘোষণা

medianewsbd / ৪০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হিসেবে ১নং ওয়ার্ডে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

সংগঠনটি গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। প্রবাসী ও দেশীয় শিক্ষিত তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠন এলাকার দুর্ভোগ ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের সহায়তা প্রদান করে থাকে। মানবিক সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সহযোগিতা ও বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে তারা ব্যাপক সাড়া ফেলেছে।

সম্প্রতি সংগঠনের ২৪তম কার্যক্রমে কিছু অনিয়মের অভিযোগ উঠলে সংগঠনের সভাপতি পদত্যাগ করেন। পরবর্তীতে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে কাতার প্রবাসী আব্দুর রহমানকে সভাপতি, আমেরিকা প্রবাসী মোঃ পারভেজ আলমকে সিনিয়র সহ সভাপতি, ইটালী প্রবাসী আরিফ খানকে  সহ সভাপতি, সৌদি প্রবাসী সাইফুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক, সৌদি প্রবাসী সোহাগ হোসেনকে সাংগঠনিক সম্পাদক, সৌদি প্রবাসী জসিম বেপারীকে সহ সাংগঠনিক সম্পাদক, স্থানীয় ব্যবসায়ী নুরনবী মিল্লাদকে অর্থ বিষয়ক সম্পাদক ও কাতার প্রবাসী আবদুর রাজ্জাককে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন এবং ১নং ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে আগের ধারাবাহিকতা আরও শক্তিশালী করবেন।

স্থানীয় সচেতন মহল নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন এবং তাদের সফলতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category