শিরোনাম:
রায়পুরে অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, সেচের বাড়তি খরচে বিপাকে ১৮ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, ঠিকাদারের গাফিলতিতে বাড়ছে জনদুর্ভো রায়পুরে পাউবোর জায়গার ১২টি রেন্ট্রি গাছ কেটে বিক্রির অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ রায়পুরে জামায়াত নেতার নেতৃত্বে ১৩ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, ভাঙন আতঙ্কে মেঘনাপাড়ের মানুষ রায়পুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ রায়পুরে পানের উৎপাদন বাড়লেও দাম কম, হতাশ চাষিরা রায়পুরে ৭০ বছর বয়সী বৃদ্ধাকে মারধরের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে রায়পুরে মাদক সেবনকে কেন্দ্র করে মারধরের অভিযোগ, আহত ২; পুলিশ হেফাজতে রাজু রায়পুরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধন রায়পুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি আবুল খায়ের ভূঁইয়া

রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

medianewsbd / ২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনে নদীর পাড় এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মৃত কামালের পরিবারের চার সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গুরুতর আহত অপর জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লারহাট এলাকার বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাঁড়ি বিক্রেতা কামালের পরিবারের সদস্যরা নদীর পাড়ের একটি ঘরে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে স্থানীয়রা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে এগিয়ে যান। পরে তারা ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যদের পড়ে থাকতে দেখেন।

এ সময় অভিযুক্ত এক ভাসমান ফল বিক্রেতা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, গণপিটুনিতে আহত অভিযুক্তকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং বিস্তারিত তথ্য সংগ্রহে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category