শিরোনাম:
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা রায়পুরের কাঁটাতারের বেড়ায় সংকুচিত হাঁটার পথ, ভোগান্তিতে প্রায় ৩৫ পরিবার রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ

medianewsbd / ১৪৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে লক্ষ্মীপুরের রায়পুরে ফুটবল, জার্সিসহ বিভিন্ন ক্রীড়া উপকরণ বিতরণ করেছেন কামাল হোসেন বাবু হাওলাদার।

বৃহস্পতিবার রাতে উপজেলার ১০ নম্বর ইউনিয়নের স্থানীয় একটি মাঠে তরুণ খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়। কামাল হোসেন বাবু হাওলাদার রায়পুর উপজেলা যুবদলের সদস্য এবং ১০ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী।

ক্রীড়া উপকরণ বিতরণকালে কামাল হোসেন বাবু বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণরা খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকলে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। ১০ নম্বর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় তরুণরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার উপকরণ পেলে তারা নিয়মিত মাঠে খেলাধুলায় অংশগ্রহণে আরও উৎসাহিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category