• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ‎ রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী বান্দরবানের মং সু চিং মার্মার কৃষি সাফল্য, এলাকাজুড়ে প্রশংসা পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, মানববন্ধন এলাকাবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘিরে উত্তেজনা, সংঘাত নিরসনে মানবিক ভূমিকা রাখলেন মাওলানা হেলাল উদ্দিন রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণ লক্ষ্মীপুরসহ দেশের আকাশে রহস্যময় আলোকরশ্মি: ব্যালিস্টিক মিসাইল নাকি ধূমকেতু? রায়পুরে মাসিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ দুই পুলিশ কর্মকর্তা জেলায় সম্মানিত চরবংশীতে ফারুক কবিরাজের উদ্যোগে স্থাপন হচ্ছে ১০০ ডিপ টিউবওয়েল রায়পুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৫ জন আহত

রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী

medianewsbd / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর সাইচা এলাকায় আল আমিন স্কুলের সামনে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে খাল দখল ও ভরাট করে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দিচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে একটি কালভার্ট থাকলেও সেখানে পানি প্রবাহের জন্য কার্যকর কোনো খাল নেই। খাল ভরাট করে অনেকেই নির্মাণকাজ চালাচ্ছেন। স্থানীয়রা বলছেন , নূর হোসেন নামের এক ব্যক্তি স্থাপনা নির্মাণ করছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই উত্তর সাইচা এলাকায় পানি জমে যায়। খাল দখল ও ভরাটের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এভাবে খাল দখল অব্যাহত থাকলে ভবিষ্যতে পুরো এলাকাই ভয়াবহ জলাবদ্ধতার ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসী আরও বলেন, খাল ও জলাশয় রক্ষা না করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও বাড়বে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে খাল উদ্ধার এবং অবৈধ নির্মাণ বন্ধের দাবি জানান তারা।

এ বিষয়ে ৭নং বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন বলেন, দখলের বিষয়টি শতভাগ সত্য। ঘটনাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা সরেজমিনে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেও কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সচেতন মহল প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category