• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ৬২৫ রোগীর চিকিৎসা, শয্যা সংকটে বারান্দায় অবস্থান ফরিদগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ রায়পুরের স্বামী-স্ত্রী গ্রেপ্তার রায়পুরে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরের ১৬টি স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আলমের অঙ্গীকার—দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী রায়পুর ইউনিয়ন গড়ার প্রত্যয় রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়পুরে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে কারিগরি ও সমন্বয় কমিটির সভা রায়পুরে ইউপি নির্বাচন নিয়ে এমপি আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে পদপ্রত্যাশীদের মতবিনিময় রায়পুরের মেঘনায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে ইলিশের পোনা, পাহারাদারদের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ

রায়পুরে হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ৬২৫ রোগীর চিকিৎসা, শয্যা সংকটে বারান্দায় অবস্থান

medianewsbd / ৬ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হাম-উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শিশুদের মধ্যে জ্বর ও শরীরে র‍্যাশসহ হামের লক্ষণ দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের বারান্দায় অবস্থান করতে হচ্ছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, গত মাস থেকে এ পর্যন্ত হাম-উপসর্গ নিয়ে প্রায় ৬২৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গত এক মাসে ১৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে হাম-উপসর্গ নিয়ে ১১ জন রোগী ভর্তি রয়েছেন। তবে হাম ও ডেঙ্গুতে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হাম-উপসর্গে আক্রান্তদের অধিকাংশই শিশু। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন অভিভাবক জানান, তাদের শিশুদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। হাসপাতাল থেকে ভালো চিকিৎসা পাওয়ায় তারা সন্তুষ্ট।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ পলাশ জানান, হাম একটি ছোঁয়াচে রোগ। একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ১৫ থেকে ২০ জনের মধ্যে রোগটি ছড়িয়ে পড়তে পারে। তাই সংক্রমণ এড়াতে আক্রান্তদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, বর্ষা মৌসুম শেষ হওয়ায় ডেঙ্গুর প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এদিকে রোগীর চাপ বাড়ায় হাসপাতালের শয্যা সংকট নিরসন এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category