• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের রায়পুরে দোকান নিয়ে দুই ভাইয়ের বিরোধ, রায়পুর থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৮.৭ লাখ মানুষ লক্ষ্মীপুরে ৯ পিস ইয়াবাসহ দুই যুবক আটক রায়পুরে ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা, আগস্ট-সেপ্টেম্বরে ১০ ইউনিয়নে সম্মেলনের সূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ কমলনগরে ১৯ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারী

রায়পুরে দুই বিএনপি নেতার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা

medianewsbd / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনের উদ্যোগে দুই বিএনপি নেতার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) রাত ৯টায় পৌর বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ইকবাল হোসেন পাটোয়ারী এবং ৬ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলোর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই দুই নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সদস্য সচিব নুরে হেলাল মামুন, সাবেক বর্ষীয়ান ছাত্রনেতা ও রায়পুর সরকারি কলেজের বকুল-নন্দন পরিষদের নেতা বকুল, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভূঁইয়া কামাল রায়হানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাত শেষে দুই নেতার জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন। তিনি উপস্থিত সবার উদ্দেশে দৃঢ় ঈমান ধারণ করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের আহ্বান জানান। একই সঙ্গে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতায় ভরপুর এ আয়োজনটি উপস্থিত সবার কাছে একটি স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category